রাজ্যের চলতি বিধি-নিষেধ শেষ হতে চলেছে আগামী ১৫ ই আগস্ট। গতকাল এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিধি-নিষেধের সময়সীমা আরো বাড়িয়ে করলেন ৩০ শে আগস্ট পর্যন্ত। কিন্তু তার মধ্যেও রয়েছে বেশ কয়েকটি ছাড়।
এতদিন পর্যন্ত রাত ৯ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত বাড়ির বাইরে বেরোনো সম্পূর্ণ নিষিদ্ধ ছিল শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া। আগামী ১৬ তারিখ থেকে সেই সময়সীমা কিছুটা কমিয়ে করা হলো রাত ১১ টা থেকে ভোর পাঁচটা।
তবে যে বিষয় নিয়ে বারবার সাধারণ মানুষের মধ্যে কথা উঠেছিল তা হল লোকাল ট্রেন চালু করা নিয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন স্পষ্ট জানিয়ে দেন এই মুহূর্তে লোকাল ট্রেন চালানো যাবে না।
তিনি আরও বলেন, সামনেই করোনার তৃতীয় ঢেউয়ের দিক দেখতে হবে ।  দূরপাল্লার ট্রেন, বিমান, মেট্রো , বাস-অটো সমস্ত গাড়ি চলছে। লোকাল ট্রেন চালানোর বিষয়ে আরও কিছুটা ভাবনা চিন্তা করা হচ্ছে।
তার কথায় যদি লোকাল ট্রেন চালু করে দেওয়া যায় তাহলে বিপদ আরো বাড়বে, নিয়ম না মেনে  যাতায়াত করা হয় গাদাগাদি করে এতে সমস্যা বাড়বে। গ্রামের দিকে ঠিকঠাকভাবে টিকাকরণ সম্পূর্ণ নাহলে সংক্রমণ গ্রাফ ঊর্ধ্বগতি হবে। জীবন থেকে আর কোন কিছুই দামি নয় তাই কিছুদিন কষ্ট করতে হবে।
এই বিধি-নিষেধের সময় কি কি ছাড় দেওয়া হয়েছে:
৫০% দর্শক নিয়ে সিনেমা হল থিয়েটার খোলা যাবে। ৫০% দর্শক নিয়েই খেলাধুলা এবং সুইমিংপুল খোলা রাখা যাবে।
রাজ্যের করোনা সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে রয়েছে সে কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন নির্বাচনের সময়ে এই সংক্রমণ পৌঁছে গিয়েছিল ৩৩% তা এখন ১.৫% এসে দাঁড়িয়েছে। এখনো পর্যন্ত ৩.৩২ কোটি মানুষ রাজ্যে ভ্যাকসিন পেয়েছেন।
ভ্যাকসিন এর চাহিদা নিয়ে তিনি বলেন রাজ্য ঠিকঠাক ভ্যাকসিন পাচ্ছে না। প্রতিদিন ১১ লক্ষ মানুষকে টিকাকরণ দেওয়া যাবে রাজ্যে কিন্তু ভ্যাকসিনের আকালের জন্য বর্তমানে ভ্যাকসিন দেওয়া  হচ্ছে তিন থেকে চার লক্ষ মানুষের।