আন্তর্জাতিক সীমান্তের গৌরব ও গরিমা বজায় রাখতে বিএসএফ সবসময়ই অতুলনীয় অবদান রেখে আসছে। বিএসএফ নিজেদের জীবনের স্বাচ্ছন্দ্য থেকে দূরে থেকে, সীমান্ত এলাকার গ্রামবাসীদের সাথে তাদের সুখ -দুখে সবসময় সাথে থেকে এক অনন্য সম্পর্ক বজায় রেখেছে। এর প্রমাণ হল মুর্শিদাবাদ জেলার সীমান্ত এলাকায় বিএসএফ -এর ৮৬ ব্যাটালিয়নের কর্মীরা, যারা তাদের এলাকায় দেবদূতের থেকে কম নয় কারণ ব্যাটালিয়নের কর্মীরা এক মাসের মধ্যে গ্রামবাসীদের ক্রমাগত সাহায্য করে ০৪ জন গ্রামবাসীকে হাসপাতালে নিয়ে গিয়ে তাদের জীবন রক্ষা করেছে। বৃষ্টির পর থেকে পশ্চিমবঙ্গের এই এলাকায় সাপের দৌরাত্ম বেড়েই চলেছে।
গত ১২ আগস্ট, সকাল ১০:৫০ মিনিটে মুর্শিদাবাদ জেলার শিকারপুর গ্রামে, বাড়িতে কাজ করার সময় ৪৫ বছর বয়সী যুবক জয়দেব মণ্ডলকে একটি বিষাক্ত সাপে কামড়ায়। সীমা চৌকি শিকারপুরের কোম্পানি কমান্ডার যখন এই ঘটনা জানতে পারেন, তখন তিনি দেরি না করে জয়দেব মন্ডলের বাড়িতে এক নার্সিং সহকারীর সাথে বিএসএফ এর অ্যাম্বুলেন্স পাঠান এবং চিকিৎসার জন্য তাকে করিমপুর হাসপাতালে ভর্তি করান। রোগীর অবস্থা ভালো বলে জানা গেছে।
জয়দেব মণ্ডলের বাবা নারু মন্ডল সীমান্ত নিরাপত্তা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, যদি বিএসএফ সঠিক সময়ে সাহায্য না করত, তাহলে জয়দেব মণ্ডলের সারা শরীরে সাপের বিষ ছড়িয়ে যেত এবং সে মারা যেতেও পারত।
৮৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সুরেন্দ্র কুমার বলেন, আমাদের জওয়ানরা আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তার পাশাপাশি জনগণের নিরাপত্তার সম্পূর্ণ যত্ন নেয়। কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে বিএসএফ কর্মীরা জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে থাকে। সীমান্তে সাপের প্রকোপ এড়াতে গ্রামবাসীদেরও প্রতিনিয়ত সচেতন করা হচ্ছে।
