ওয়েব ডেস্ক, ৭ এপ্রিল, কলকাতা:
কলকাতা তৃণমূলের গড় বলা হয়। সেই কলকাতার সাবেকি এলাকা জোড়াসাঁকো বিধানসভা। নিজের মতো করে মানুষের সাথে মিশে ঘরে ঘরে গিয়ে পরিচয় পর্ব সারছেন জোড়াসাঁকো বিধানসভা তৃনমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী বিবেক গুপ্তা। নিজের জয় সম্বন্ধেও আশাবাদী তিনি।
কলকাতা পুরসভার ৪৩ নম্বর ওয়ার্ডের ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন তিনি। এই প্রচারে তার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের ওয়ার্ড সভাপতি পারভেজ ইকবাল এবং স্থানীয় নেতৃত্ব পাওন শর্মা
