সম্প্রতি বাতিল হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আগামী ১১ ই জুলাই রাজ্যে ইঞ্জিনিয়ারিং ভর্তির জন্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিনক্ষণ আপাতত স্থির আছে। কিন্তু করোনা পরিস্থিতি জেরে ওই পরীক্ষা ভবিষ্যৎ কি হবে তা নিয়ে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড রাজ্য সরকারের সাথে কথা বলবে বলে জানা গেছে।
পরিস্থিতির জন্য সর্বভারতীয় ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স মেন এবং ডাক্তারির সর্বভারতীয় পরীক্ষার নিট আপাতত স্থগিত হয়েছে।
এবারে রাজ্যে প্রায় ১ লক্ষ ছাত্র ছাত্রী জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিতে চলেছে।
সূত্রের খবর জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কর্মকর্তারা উচ্চ শিক্ষা দপ্তরের সাথে কথা বলে সিদ্ধান্ত নেবেন এমনই জানা গেছে।