একাদশ শ্রেণীর সমস্ত পড়ুয়া দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হবে এমনই নির্দেশ রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের। ১৫ জুলাইয়ের মধ্যে প্রয়োজনীয় সমস্ত রকম কাগজপত্র দিয়ে অভিভাবকদের তাদের ছেলেমেয়েদের ভর্তি করাতে হবে দ্বাদশ শ্রেণীতে। এমনই বিজ্ঞপ্তি জারি করল সংসদ।
তবে সমস্ত কিছুই হবে করোনা বিধি মেনে।
উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন চলতি বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল। সরকারের পক্ষ থেকে গঠিত বিশেষজ্ঞ কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে জানাবেন যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন কিভাবে হবে।
