আগামী ১৭ই জুলাই হবে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। ইঞ্জিনিয়ারিং এ ভর্তির জন্য রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ১১ ই জুলাই ঠিক হয়েছিল কিন্তু তা নেয়া হবে ১৭ জুলাই। সেই পরীক্ষার ফল ঘোষণা করা হবে ১৪ আগস্ট এর মধ্যে।
উল্লেখ্য এবার জয়েন্টে বসার জন্য আবেদন করেছে ৯২ হাজার ৬৯৫ জন ছাত্র-ছাত্রী। যার মধ্যে ৬০% পশ্চিমবঙ্গের এবং ৪০% অন্য রাজ্যের। ২৭৪ টি পরীক্ষা কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। তিনটি পর্যায়ে কাউন্সেলিং করা হবে যা শেষ হবে ১৫ সেপ্টেম্বরের মধ্যে।
বোর্ড সূত্রে খবর করোনার জন্য পড়ুয়ারা যাতে বাড়ির কাছাকাছি কোন কেন্দ্রে পরীক্ষা দিতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে।