রাজকুমার শেখ

বিসমিল্লা খানের সানাই বেজে চলেছে। মৃদু শব্দ এসে কানে লাগছে রেশমির। এই বাসর সে এর আগেও একবার দেখেছে। চারিপাশে ফুলের সমারোহ। আত্মীয় স্বজনদের ভিড়। সারাদিনের ধকল। রেশমির সে আর এক অভিজ্ঞতা। নতুন বউ হয়ে যখন গেছিল সালামতের বাড়ি তখন সব কেমন যেন লেগেছিল তার। সে কি ই বাড়ি-ঘর, ননদ, শ্বশুর-শাশুড়ি মানিয়ে নিতে পারবে? কেমন ভেতর ভেতর তার একটা উদ্বেগ ছিল। সালামত কিন্তু ওকে সাপোর্ট করে গেছে। যেদিন ওর সঙ্গে প্রথম বিগ বাজারে দেখা। সেদিন সালামত এগিয়ে এসে ওর সঙ্গে যেচে আলাপ করে। বেশ ঝকঝকে একটা যুবক। রেশমি সরে আসতে পারেনি। সালামতের কথার জালে আটকে গেছিল। তারপর এক সময় ওদের প্রেম। প্রেম থেকে বিয়ে। অবশ্য দুবাড়ির অনুমতি নিয়ে ওরা বিয়েতে আবদ্ধ হয়। সেই বিয়ের স্বাদ এখনও ওর মনে লেগে। সে ভুলতে পারে নাকো সালামতকে। তার মনেপ্রাণে জড়িয়ে আছে সালামত। এমন সময় হঠাৎ দরজায় ঠক ঠক শব্দ। দরজা তো বন্ধ নেই। রেশমির চমক ভেঙে যায়। কেমন যেন বুকের মধ্যে করে ওঠে। তবে কি ওর নতুন বর এলো ঘরে? ও দরজার দিকে তাকায়। দেখছে অপরিচিত একটা যুবক দাঁড়িয়ে। বাসর ঘরে এ আবার কে? রেশমি চেনে না।

আসতে পারি?

রেশমি কি বলবে ভেবে পায় না। একটু সময় নেয়। তারপর ও আলতো করে ঘাড়

হেলায়। ছেলেটি এগিয়ে আসে।

আপনার খুব বেশি সময় নেবো না। দুটো কথা বলে চলে যাব।

বলুন।