ডিজিটাল; ১৬ এপ্রিল: অগ্রিম টিকিট কাটার সময় ট্রেনে করে কোথাও যাচ্ছেন এবং সেখানে গিয়ে তারপর কোথায় থাকবেন তা জানাতে হতো রেলকে। কিন্তু এখন থেকে আর তা করতে হবে না। করোনার সময় এই নিয়ম চালু করেছিল ভারতীয় রেলওয়ে।
বর্তমানে সারা দেশে করোনা পরিস্থিতি বেশ অনেকটাই উন্নতি ঘটেছে। করোনা রোগীর সংখ্যা কমছে। শিথিল হয়েছে বিধি নিষেধ। এবং সেই জন্যই এই ব্যবস্থা তুলে নিল রেল।