ডিজিটাল; ১৬ এপ্রিল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের কল্যাণে কেন্দ্র অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, দেশের উন্নয়নে অসংগঠিত ক্ষেত্রে আমাদের শ্রমিক ভাই-বোনদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “দেশের উন্নয়নে অংসঠিত ক্ষেত্রে আমাদের শ্রমিক ভাই-বোনদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোটি কোটি শ্রমিক ভাই-বোনদের জীবনকে আরও সুন্দর করে তুলতে আমাদের সরকার সবসময়েই সচেষ্ট। এইসব প্রকল্পগুলি এদের সামাজিক সুরক্ষাকে নিশ্চিত করে, মহামারী সত্ত্বেও শ্রমিকদের সাহায্যের জন্য আরও নানা উদ্যোগ নেওয়া হয়েছে”।