শুভাবরি ডিজিটাল; ২৩ নভেম্বর: কেটে গেছে দুর্গাপূজো , কালীপুজো , জগধাত্রী পুজো এবং ছট পুজো কিন্তু সেই পুজো উপলক্ষে লাগানো ব্যানার এখনো পর্যন্ত জ্বলজ্বল করছে রাস্তায়। শুধু তাই নয় বাঁশ দিয়ে কাঠামো তৈরি করে রাস্তায় ব্যানার লাগানোর যে গেট তাও বর্তমান।
দক্ষিণ কলকাতা নেতাজি মেট্রো স্টেশন তার সংলগ্ন ব্রিজ। যা কুঁদঘাট ব্রিজ নামে পরিচিত । সেখানেও রয়েছে বাঁশ দিয়ে তৈরি পূজোর বিজ্ঞাপন লাগানোর কাঠামো, শুধু তাই নয় কাঠামোর সঙ্গে বর্তমান বিজ্ঞাপনের ব্যানারও। অফিস টাইমে বেশ ভাল রকম ভাবে ব্যস্ত এই ব্রিজে এই ধরনের কাঠামো থাকার ফলে অসুবিধার সম্মুখীন হচ্ছেন নিত্যযাত্রীরা। স্থানীয়দের বক্তব্য পূজো উপলক্ষে এই কাঠামো তৈরি করা হলেও এখনও পর্যন্ত তা খোলা হয়নি যার ফলে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। যেই ক্লাব বা সংগঠন এই ব্যানার লাগিয়েছে তারা এই ব্যাপারে কোনভাবেই পদক্ষেপ নিচ্ছে না।
এক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্যানারের কথাও যদি বাদ দেওয়া যায় তাও এই কুদঘাট ব্রিজে যত্রতত্র পার্কিং করা থাকে বাইক ।
সমস্ত রকম উৎসব কেটে যাওয়ার পরও কাঠামো যে এখনো পর্যন্ত খোলা হয়নি তা নিয়েও উদাসীন সবাই । কবে যে এই বিজ্ঞাপনের কাঠামো খোলা হবে সেকথা ও জানেন না কেউ। এর ফলে যদি কোন দুর্ঘটনা ঘটে তাহলে তার জবাব দেবে কে? সেই প্রশ্ন সবার।
(২৪ নভেম্বর সন্ধ্যা পর্যন্ত এই কাঠামো খোলা হয়নি)।
