শুভাবরি ওয়েব ডেস্ক, ২৪ নভেম্বর, কলকাতা, দীপাঞ্জন দত্ত :
গতকাল কালিয়াচক পুলিশ ২৭০ কেজি শুকনো কচ্ছপের চর্বি সহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। সূত্রমতে জানা গেছে, তারা সকলেই কাম্পিয়ারগঞ্জ, জেলা – গোরখপুর, উত্তরপ্রদেশ থেকে এগুলো সংগ্রহ করেছে এবং কালিয়াচকের মাতাবুল এসকে মাধ্যমে এগুলো বিক্রি করবার পরিকল্পনা করেছিল।
এটি বন্যপ্রাণী সুরক্ষা আইন(১৯৭২) এর অধীনে শাস্তিযোগ্য অপরাধের মামলা নথিভুক্ত করা হচ্ছে।
অভিযুক্তকে আজ আদালতে পাঠানো হচ্ছে। অন্য অভিযুক্ত ব্যক্তিরা হলেন,
সুরেশ (৩০), থানা: কাম্পিয়ারগঞ্জ,জেলা – গোরখপুর, উত্তর প্রদেশ।
পাপ্পু (৪০) , থানা: কাম্পিয়ারগঞ্জ, জেলা – গোরখপুর, উত্তরপ্রদেশ।
নওওয়ালি (৬০), থানা: কাম্পিয়ারগঞ্জ, জেলা গোরখপুর, উত্তরপ্রদেশ।
উদ্ধার হওয়া এই জিনিসের দাম প্রায় ১২ লক্ষ টাকা যা আন্তর্জাতিক বাজারে পাচার হলে প্রায় ২ থেকে ৫ গুণ হয়ে যায়।
