ডিজিটাল; ৯ মে: বাইক চালক এর মাথায় ছিল হেলমেট। কিন্তু পেছনে বসে থাকা মানুষটির মাথায় হেলমেট ছিল না। তার জেরেই বচসা বাঁধে পুলিশের সাথে।
পুলিশ সূত্রে খবর ঘটনাটি রবিবার বেহালার বুড়োশিবতলা এলাকায় ঘটে। এই ঘটনার জেরে বাবু পন্ডিত নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তাকে নিয়ে যাওয়া হয় বেহালা থানায়। ধৃতের বাড়ি হরিদেবপুরে।
যিনি বাইক চালাচ্ছিলেন তার মাথায় হেলমেট থাকলেও পেছনে বসে থাকা সবারই মাথায় কোন হেলমেট ছিল না। এবং সেই দেখে সেখানে উপস্থিত থাকা কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট বাইকটিকে দার করান এবং হেলমেট না পরার কারন জানতে চান। তারপর সার্জেন্ট এর সাথে তর্কাতর্কি জুড়ে যায়, অভিযোগ সার্জেন্টকে হুমকি দেওয়া হয়। তাকে আটক করে বেহালা থানায় নিয়ে যাওয়া হয়েছে।