ডিজিটাল; ৯ মে: গত ৬ ঘন্টায় দক্ষিন-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থিত প্রবল ঘূর্ণীঝড় “অশনি” উত্তর-পশ্চিম অভিমুখে ঘন্টায় ২১ কিমি বেগে অগ্রসর হয়ে আজ ৯ ই মে, রাত্রি ০২.৩০ নাগাদ দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ১৩.৩ উঃ অক্ষাংশ, ৮৭.২ পু দ্রাঘিমাংশে তথা কার নিকোবর থেকে ৭৬০ কিমি পশ্চিম উত্তর পশ্চিমে, পোর্টব্লেয়ার থেকে ৬২০ কিমি পশ্চিম-উত্তর পশ্চিমে, বিশাখাপত্তনম থেকে ৬৪০ কিমি দক্ষিণ পূর্বে এবং পৃরী থেকে ৭৪০ কিমি দক্ষিণ-দক্ষিন পূর্বে অবস্থান করছে।
এটি খুব সম্ভবত আগামী ১০ই মে রাত্রি পর্যন্ত উত্তর-পশ্চিমে দিকে অগ্রসর হয়ে উত্তর অন্ধ্র-ওড়িশা উপকূলের অদূরে পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করবে। তারপর এটির উত্তর উত্তর-পূর্ব দিকে দিক পরিবর্তন করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা উপকূলে অবস্থান করার প্রবল সম্ভাবনা আছে।
বৃষ্টিপাত:
আগামী ১১ ও ১২ ই মে, ২০২২ পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা জেলার দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাত (০৭-১১ সেমি) সহ, ১০-১২ ই মে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলির কয়েক জায়গায় হাল্কা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
মৎস্যজীবীদের উদ্দেশ্যে সতর্কবার্তা :
১০ ই মে, ২০২২ থেকে পশ্চিমবঙ্গ-ওড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হচ্ছে। যারা এই মূহূর্তে সমুদ্রে আছেন তাদের আগমী ৯ তারিখ সন্ধ্যর মধ্যে ফিরে আসতে অনুরোধ করা হচ্ছে।
করণীয়:
১০ ই মে, ২০২২ থেকে ১২ ই মে, ২০২২ পর্যন্ত সমুদ্রে মাছ ধরা ও ভ্রমন সম্পূর্ণ রূপে বর্জণীয়৷ সমৃদ্র তীরের সব রকম কার্যকলাপ নিয়ন্ত্রনে রাখতে হবে।
আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।
