আগামী ১৯ শে ডিসেম্বর কলকাতা পৌরসভা নির্বাচন। নির্বাচনকে ঘিরে রাজ্য নির্বাচন কমিশন রীতিমতন কোমর বেঁধে নেমেছে। বিভিন্ন সময়ে নির্বাচনের সাথে যুক্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেছেন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে বদ্ধপরিকর কমিশন।
বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে সংবেদনশীল গুলির দিকে।
এবারের কলকাতা পৌরসভা নির্বাচনে মোট বুথের সংখ্যা ৪৯৫৯। তার মধ্যে প্রধান বুথ ৪৭৩৯, অতিরিক্ত বুথ ২২০ ।
তার মধ্যে রয়েছে সংবেদনশীল বুথ, সূত্রের খবর সংবেদনশীল মোট বুথের সংখ্যা ১১৩৯।
দেখে নেওয়া যাক কোন বোরো এলাকায় কত সংবেদনশীল বুথ রয়েছে-

বোরো:১- মোট বুথ: ৩৪৫- সংবেদনশীল বুথ :১১২

বোরো:২- মোট বুথ: ২০১- সংবেদনশীল বুথ :৬৯

বোরো:৩- মোট বুথ: ৪০০- সংবেদনশীল বুথ :১০০

বোরো:৪- মোট বুথ: ২৭০- সংবেদনশীল বুথ :৯১

বোরো:৫- মোট বুথ: ২৪৪- সংবেদনশীল বুথ :৩৬

বোরো:৬- মোট বুথ: ৩০৫- সংবেদনশীল বুথ :৭১

বোরো:৭- মোট বুথ: ৫৮৭- সংবেদনশীল বুথ :২৫০

বোরো:৮- মোট বুথ: ২৯৩- সংবেদনশীল বুথ :৩১

বোরো:৯- মোট বুথ: ৩৬৫- সংবেদনশীল বুথ :৪৩

বোরো:১০- মোট বুথ: ৪৭৭- সংবেদনশীল বুথ :৬৭

বোরো:১১- মোট বুথ: ২৪৩- সংবেদনশীল বুথ :৪৮

বোরো:১২- মোট বুথ: ২৭৮- সংবেদনশীল বুথ :৪৪

বোরো:১৩- মোট বুথ: ২০৬- সংবেদনশীল বুথ :২২

বোরো:১৪- মোট বুথ: ২৬৪- সংবেদনশীল বুথ :৩৬

বোরো:১৫- মোট বুথ: ২৪৫- সংবেদনশীল বুথ :৭৩

বোরো:১৬- মোট বুথ: ২৩৬- সংবেদনশীল বুথ :৪৬