ভি ও চিদাম্বরানার পোর্ট ট্রাস্টে গত সন্ধ্যায় তিনটি বিদ্যুৎ চালিত গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। টাটা এক্সপ্রেস-টি নামক এই বৈদ্যুতিক গাড়ি গুলি সরবরাহ করেছে মেসার্স এনার্জি এফিশিয়েন্সি সার্ভিসেস লিমিটেড। ভবিষ্যতে আরও তিনটি এই ধরনের বৈদ্যুতিক গাড়ি নিয়ে আসা হবে। এই ধরনের গাড়িতে ২১.৫ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে এই গাড়ি ২৩১ কিলোমিটার পর্যন্ত যাবে। এক একটি ব্যাটারি চার্জ হতে ৮ ঘন্টা লাগবে।
মেরিটাইম ইন্ডিয়াভিশন-২০৩০- এর অঙ্গ হিসেবে জাহাজ চলাচল মন্ত্রক ভি ও চিদাম্বারানার বন্দরে এই ধরনের বৈদ্যুতিক গাড়ির ব্যবহার শুরু করেছে।