
শুভাবরি ওয়েবডেস্ক,2সেপ্টেম্বর,কলকাতা: সরকারি স্কুলে করণিকদের প্রমোশন আছে কিন্তু সরকার স্বীকৃত স্পনসর্ড এবং এডেড স্কুলগুলিতে করনিকদের কোন রকম প্রমোশন নেই এবং তাদের স্কেলের কোনরকম উন্নতি হয়নি বিগত বহুবছর ধরে , এই দাবি করেন ওয়েস্ট বেঙ্গল স্কুল এবং মাদ্রাসা ক্লার্ক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সম্পাদক তন্ময় সরকার । আজ সাংবাদিক সম্মেলনে তিনি জানান “একটি স্কুলের বিভিন্ন ধরনের কাজ যেমন বিভিন্ন প্রকল্প , মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও মার্কশিট বিতরণ, আয় ব্যয় হিসাব ছাড়াও অফিসের নিয়মিত কাজ এবং ছাত্র ভর্তিসহ বিভিন্ন প্রকল্পের কাজ মূলত এরাই করে থাকেন । এমনকি কন্যাশ্রী প্রকল্পের অভ্যন্তরীণ যাবতীয় কাজকর্ম গুলো তারাই করে থাকেন ” । সেই অনুপাতে তারা বেতন পাচ্ছেন না বলে দাবী করেন। তাদের মূল দাবিগুলির মধ্যে রয়েছে:
স্কুল ও মাদ্রাসার করণিক পদের শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক করতে হবে।
নতুন বেতন কাঠামো বিন্যাস করতে হবে।
কেরিয়ার এডভান্সমেন্ট স্কিমের আওতায় এনে করণিক দের কর্মজীবনের ৮, ১৬ এবং ২৫ বছর পরবর্তী উচ্চতর স্কেল পাওয়ার সুযোগ করে দিতে হবে ।

এছাড়া এলডিসি থেকে ইউডিসি এবং ইউডিসি থেকে ক্লার্ক পদে উন্নীত হবার সুযোগ করে দিতে হবে।
স্কুল ও মাদ্রাসার করনিকদের জন্য নির্দিষ্ট কর্ম তালিকা প্রকাশ করতে হবে।
বিভিন্ন দাবিগুলো নিয়ে তারা শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি সাথে দেখা করার চেষ্টা করলেও তিনি কোনো রকম সাড়া দেননি বলেও দাবি করেন সংস্থার সদস্যরা। তাদের এই দাবি না মানলে আগামী দিনে তারা বিক্ষোভ সমাবেশ সহ বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানা যায় । তাদের এই সংস্থার সদস্য সংখ্যা প্রায় ১৪ হাজার। সংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্বেশ্বর চক্রবর্তী, কল্যাণ দাস, ঝন্টু মন্ডল, মহ রিজাউন ফিরদৌস প্রমুখ ।
