দক্ষিণ কলকাতার কুদঘাট মেট্রো স্টেশনের কাছে পূর্ব পুটিয়ারি নেতাজি সদন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দরিদ্র মানুষকে কম্বল ও মশারি বিতরণ করা হয়।
প্রায় ১০০ টি মশারি এবং ২০০ টিরও বেশি কম্বল বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম মুখার্জী, হারাধন ভট্টাচার্য , পিন্টু বিশ্বাস, গৌতম বোস, অশেষ বোস, সাধন সাহা , ভোলা পাল , প্রমুখ।
সারা বছর ধরেই বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করে এই স্বেচ্ছাসেবী সংস্থা। প্রয়োজনীয় এবং দরিদ্র মানুষদের পাশে সব সময় তারা থাকবেন এই অঙ্গীকার নিয়েছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।
