ওয়েব ডেস্ক; ৩০ সেপ্টেম্বর : সাংহাইতে অনুষ্ঠিত ৪৮তম ‘ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা ২০২৬’-এ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ফ্যাশন টেকনোলজি, ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ মিডিয়া ডিজাইন, রিটেইল সেলস এবং ভিজ্যুয়াল মার্চেন্ডাইজিং-এর মতো গুরুত্বপূর্ণ ফ্যাশন ও সৃজনশীল দক্ষতার ক্ষেত্রে নিফট-এর শিক্ষার্থী ও বিশেষজ্ঞরা ভারতের প্রতিনিধিত্ব করেছেন।

২০২৬ সালের ২৩ থেকে ২৬ সেপ্টেম্বর চীনের সাংহাইতে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের প্রায় ৬৮টি দেশ ও অঞ্চলের ১,৪০০-এরও বেশি তরুণ প্রতিযোগী ৬৪টি ভিন্ন দক্ষতার বিভাগে অংশ নিয়েছিলেন। ভারত এ যাবৎ তার বৃহত্তম প্রতিনিধি দল পাঠায়। ভারতের ৭০ জন প্রতিযোগী ৬৩টি বিভাগে অংশগ্রহণ করেন।