ওয়েব ডেস্ক; ১৭ নভেম্বর : কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক এদিন Employees’ Enrolment Campaign, 2025 চালু করেছে। এটি একটি বিশেষ সর্বভারতীয় উদ্যোগ, যার লক্ষ্য স্বেচ্ছাপ্রণোদিত অনুগত্য উৎসাহিত করা এবং দেশের সকল যোগ্য কর্মচারীর কাছে সামাজিক সুরক্ষা পৌঁছে দেওয়া। এই অভিযানের আওতায় নিয়োগকর্তারা ১ জুলাই, ২০১৭ থেকে ৩১ অক্টোবর, ২০২৫ – এই সময়কালে EPF কাভারেজের বাইরে থাকা কর্মীদের স্বেচ্ছায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন এবং EPF & MP Act, 1952 অনুযায়ী অতীতের অনিয়মগুলিকে সঠিকভাবে নিয়মিত করতে পারবেন। প্রচারাভিযানটি ১ নভেম্বর, ২০২৫ থেকে ৩০ এপ্রিল, ২০২৬ পর্যন্ত ছয় মাস খোলা থাকবে।

এই অভিযানের আওতায়, কোনো প্রতিষ্ঠানের বর্তমান EPF কভারেজ থাকুক বা না-থাকুক, যোগ্য সময়ের মধ্যে যোগ দেওয়া এবং বর্তমানে কর্মরত এমন যেকোনো কর্মচারীকে ঘোষণা করা যাবে। এই ক্ষেত্রে ঘোষিত সময়কালের কর্মচারী অংশের EPF অবদান (employee’s share) আগে কাটা না হয়ে থাকলে পুরোপুরি মকুব করা হয়েছে। নিয়োগকর্তাদের কেবল নিয়োগকর্তা অংশের অবদান, ধারা ৭Q অনুযায়ী সুদ, প্রশাসনিক চার্জ এবং প্রতিটি প্রতিষ্ঠানের জন্য মাত্র ₹১০০ টাকার নামমাত্র জরিমানা জমা দিলেই তিনটি EPF বা কর্মচারী ভবিষ্য নিধি প্রকল্পের-ই সম্পূর্ণ অনুগত্য বলে গণ্য হবে।

এই উদ্যোগের ফলে EPF কাভারেজ উল্লেখযোগ্যভাবে বিস্তৃত হবে, কর্মশক্তির আরও বৃহৎ অংশ আনুষ্ঠানিক খাতে যুক্ত হবে এবং নিয়োগকর্তাদের অতীতের ত্রুটি সংশোধনে একটি সহজ পথ তৈরি হবে। এটি সরকারের “সবার জন্য সামাজিক সুরক্ষা”–র দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের দিকেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই প্রচারাভিযানের আওতায় নিবন্ধিত নিয়োগকর্তা ও কর্মচারীরা যোগ্য হলে PM Viksit Bharat Rozgar Yojana (PM-VBRY) থেকেও অতিরিক্ত সুবিধা পেতে পারেন, যা দেশজুড়ে কর্মসংস্থান সৃষ্টিকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং কর্মশক্তির নিরাপত্তাকে শক্তিশালী করবে।

প্রতিষ্ঠানগুলিকে এই উদ্যোগে অংশগ্রহণের আহ্বান জানিয়ে কলকাতার অতিরিক্ত কেন্দ্রীয় ভবিষ্যনিধি কমিশনার শ্রী বি. লালজামং সকল নিয়োগকর্তাকে অনুরোধ করেন এই অভিযানের সুবিধা গ্রহণ করতে এবং কর্মচারী/শ্রমিকদের PF/পেনশন/বিমা–সহ সামাজিক সুরক্ষার সব সুবিধা নিশ্চিত করতে।