১৬ ডিসেম্বর ; কলকাতা: ​ ২০১১ সালে শুরু হওয়া কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এ বছর তার ১৫তম সংস্করণে পদার্পণ করতে চলেছে। কলকাতা পৌরসংস্থা, কলকাতা পুলিশ, তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং অ্যাপিজে সুরেন্দ্র গ্রুপের সহযোগিতায় এই বছরও উৎসবটি উদযাপিত হবে।

​আগামী ১৮ই ডিসেম্বর , বৃহস্পতিবার বিকেল ৪:৩০টায় পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এই উৎসবের শুভ উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব চলবে ৩০শে ডিসেম্বর পর্যন্ত।

এই বিষয়ে এক সাংবাদিক সম্মেলনে এ কথা জানান রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন।

ক্রিসমাস উৎসবের প্রাণবন্ত পরিবেশ ফুটিয়ে তুলতে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পল’স ক্যাথিড্রাল চার্চ এবং সংলগ্ন এলাকাগুলি উপযুক্ত ব্র্যান্ডিং সহ আলোকমালায় সেজে উঠবে। আলোকসজ্জা চলবে ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত।

​এই বছরও বো ব্যারাক (Bow Barrack)-এ বিশেষ আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।
​বাস্কিং প্রোগ্রাম: ২১শে ডিসেম্বর, ২০২৫ থেকে ২৩শে ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত ক্যামাক স্ট্রিট (Camac Street) এলাকায় বাস্কিং (Busking) অনুষ্ঠানের আয়োজন করা হবে।

১৮ই ডিসেম্বর (সন্ধ্যা) – ২৩শে ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান খ্রিস্টান সম্প্রদায়।
২৪শে ও ২৫শে ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে –
২৬শে ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান কলকাতা পুলিশ
২৭শে ডিসেম্বর, – ৩০শে ডিসেম্বর, ২০২৫ সাংস্কৃতিক অনুষ্ঠান (পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রখ্যাত শিল্পীদের নিয়ে)

অ্যালেন পার্কে ব্যবস্থা: উৎসব চলাকালীন অ্যালেন পার্কের ভেতরে পর্যটন দপ্তরের তথ্য কেন্দ্র, পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম লিমিটেডের স্টল এবং প্রাথমিক চিকিৎসা (First Aid) স্টল স্থাপন করা হবে।
রাজ্যজুড়ে উদযাপন: কলকাতার পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া এবং বিধাননগর সহ রাজ্যের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান এবং চার্চগুলিতেও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।