ওয়েব ডেস্ক; ১৪ জানুয়ারি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ১৬-১৭ জানুয়ারি অন্ধ্রপ্রদেশ এবং কেরালা সফর করবেন।

১৬ ই জানুয়ারী, প্রায় দুপুর ৩:৩০, প্রধানমন্ত্রী অন্ধ্রপ্রদেশের শ্রী সত্য সাই জেলার পলাসমুদ্রম পৌঁছবেন এবং ন্যাশনাল একাডেমি অফ কাস্টমস, ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড নারকোটিক্স (NACIN) এর নতুন ক্যাম্পাস উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ভারতীয় রাজস্ব পরিষেবার (কাস্টম ও পরোক্ষ কর) ৭৪ তম এবং ৭৫ তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের পাশাপাশি ভুটানের রয়্যাল সিভিল সার্ভিসের অফিসার প্রশিক্ষণার্থীদের সাথেও মতবিনিময় করবেন।

আগামী ১৭ জানুয়ারী, সকাল ৭:৩০ টায়, প্রধানমন্ত্রী কেরালার গুরুভায়ুর মন্দিরে পূজা ও দর্শন করবেন। সকাল সাড়ে ১০টায় তিনি থ্রিপ্রয়ার শ্রী রামস্বামী মন্দিরে পূজা ও দর্শন করবেন। এরপর দুপুর ১২ টার দিকে প্রধানমন্ত্রী বন্দর, নৌপরিবহন ও নৌপথ খাতের গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্পের উদ্বোধন করবেন।