ওয়েব ডেস্ক; ১৬ অক্টোবর : উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণান কর্ণাটকের কারওয়ারে ভারতীয় নৌবাহিনীর জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি বহুমুখী জলযান আইএনএস সমর্থককে বাহিনীতে অন্তর্ভুক্ত করেছেন। এই অন্তর্ভুক্তির মধ্য দিয়ে প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনের মাধ্যমে দেশ আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগোলো। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপরাষ্ট্রপতি বলেন, আইএনএস সমর্থকের নির্মাণকালে ব্যবহৃত ৭৫ শতাংশ উৎপাদনই দেশে তৈরি হয়েছে। এর মধ্য দিয়ে প্রযুক্তি ও জাহাজ নির্মাণে ভারতের ক্রমবর্ধমান ক্ষমতা প্রতিফলতি। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ও বিকশিত ভারত গড়ে তোলার যে সংকল্প নিয়েছেন, সেটি বাস্তবায়নে এই ধরনের উদ্যোগগুলি সহায়ক হবে।

রাধাকৃষ্ণান তাঁর ভাষণে ভারতের সমুদ্রপথে ব্যবসা-বাণিজ্যের সমৃদ্ধ ইতিহাসের কথা উল্লেখ করেন। ছত্রপতি শিবাজী মহারাজ এবং চোল সাম্রাজ্যের নৌবাহিনীর প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, অতীতে ভারত মহাসাগর এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় সমুদ্রপথে ভারতীয়রা ব্যবসা বাণিজ্য চালাতেন। আইএনএস সমর্থক অত্যাধুনিক অস্ত্রশস্ত্র বহন করতে সক্ষম। এই জাহাজে সেন্সার সহ আধুনিক প্রযুক্তি রয়েছে। উপকূলবর্তী অঞ্চলে নজরদারি চালানোর ক্ষেত্রে যা সহায়ক হবে। ভারতীয় নৌবাহিনী, প্রতিরক্ষা ক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা, বেসরকারি জাহাজ নির্মাণ সংস্থা, প্রতিরক্ষা গবেষণা উন্নয়ন সংগঠন, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ এবং শিক্ষা জগতের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধি পাওয়ায় দেশে প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে গতি এসেছে। অনুষ্ঠানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন সহ উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *