ওয়েব ডেস্ক; ২১ অক্টোবর : কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী এবং শিবরাজ সিং চৌহানের লেখা একটি নিবন্ধ ভাগ করে নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রধানমন্ত্রীর দফতর এক্স পোস্টে জানিয়েছে:
“কেন্দ্রীয় মন্ত্রী @JoshiPralhad এবং @ChouhanShivraj কৃষিকাজের সঙ্গে সৌরবিদ্যুৎ উৎপাদনকে যুক্ত করে কৃষকদের আয় বৃদ্ধিতে অ্যাগ্রিভোল্টেইক্সের সম্ভাবনা নিয়ে লিখেছেন। তাঁরা তুলে ধরেছেন, কীভাবে এই পদ্ধতি কৃষকদের অতিরিক্ত আয়ের সুযোগ করে দিতে পারে, জ্বালানির খরচ কমাতে পারে এবং ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে।
কৃষিক্ষেত্রে শক্তির জোগান নিশ্চিত করা এবং গ্রামীণ সমৃদ্ধির প্রসারে এই নিবন্ধ এক মূল্যবান দৃষ্টিভঙ্গি তুলে ধরে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *