ওয়েব ডেস্ক; ১৭ নভেম্বর : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ১৮ ও ১৯ নভেম্বর জাপানে রাষ্ট্রীয় সফর করবেন। সফরকালে টোকিওয় তিনি ভারত ও জাপানের মধ্যে ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠকে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রী সিঞ্জিরো কইজুমির সঙ্গে মতবিনিময় করবেন। এই মন্ত্রী পর্যায়ের বৈঠকে ভারত ও জাপানের বিদেশ ও প্রতিরক্ষা মন্ত্রীরা যোগ দেবেন। ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং জাপানের বিদেশমন্ত্রী তোশিমিৎসু মোতেগি আলোচনায় শামিল হবেন। তাঁরা দ্বিপাক্ষিক কৌশলগত বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করবেন। আলোচনায় প্রতিরক্ষা ক্ষেত্রে সহয়োগিতা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় স্থান পাবে। ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি অবাধ, মুক্ত, সর্বাঙ্গীন ও নিয়মভিত্তিক পন্থা অনুসরণ করার বিষয়ে উভয় দেশ তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

দু-দেশের মধ্যে এটি এ বছরের তৃতীয় বৈঠক। এই দ্বিপাক্ষিক আলোচনার প্রথমটি নতুন দিল্লিতে অগাস্ট মাসে অনুষ্ঠিত হয়েছে। এরপর অক্টোবর মাসে কেবুতে দ্বিতীয় বৈঠক হয়। এ মাসের বৈঠকে অত্যাধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম এবং প্রযুক্তিগত সহযোগিতা, সমুদ্র পথে নিরাপত্তা ও দুই দেশের ৩ সামরিক বাহিনীর মধ্যে মহড়ায় অংশগ্রহণের মতো বিষয়গুলি স্থান পাবে। অভিন্ন এক গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক আস্থা এবং কৌশলগত স্বার্থের ওপর ভিত্তি করে ভারত ও জাপানের বিশেষ কৌশলগত অংশীদারিত্ব গড়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *