ওয়েব ডেস্ক; ১৮ নভেম্বর: কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ এবং গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান ২০ নভেম্বর ভোপালের আইসিএআর – এনআইএইচএসএডি’তে আয়োজিত এক অনুষ্ঠানে দেশবাসীর প্রতি প্রথম দেশজ H5N1 (Clade 2.3.2.1a) চিকেন ভ্যাকসিন উৎসর্গ করবেন।

বার্ড-ফ্লু’র এই ভ্যাকসিন পাখিদের সংক্রমণ রোধ করার পাশাপাশি, দেশের অর্থনীতির ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে বার্ড-ফ্লু’র সময়ে পোল্ট্রি ব্যবসায়ীদের বিপুল ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। বড় ধরনের বার্ড-ফ্লু’র সংক্রমণ ভারতের জিডিপি বৃদ্ধির হার ১.৫ শতাংশ পর্যন্ত কমিয়ে দিতে পারে। ২০০৬ সালে বার্ড-ফ্লু’র সময়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২,২০০ থেকে ৩,০০০ টাকা।

বর্তমানে H5N1 (Clade 2.3.2.1a) – এর কোনও নির্দিষ্ট বাণিজ্যিক প্রতিষেধক নেই। অথচ, এই রোগের প্রাদুর্ভাব খুবই বেশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *