ওয়েব ডেস্ক; ১২ ফেব্রুয়ারি : ইন্ডিয়ান জার্নাল অফ মেডিকেল রিসার্চ – এ একটি নিবন্ধে বলা হয়েছে, বিভিন্ন ধরনের ড্রাগ প্রতিরোধে সক্ষম যক্ষ্মার চিকিৎসার জন্য খাওয়ার ওষুধ ভারতে সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে। ছ’মাস ধরে এই ওষুধ সেবন করলে বেশি সময় ধরে অন্য ওষুধ সেবনের তুলনায় ভালো ফল মিলছে বলে নিবন্ধে উল্লেখ করা হয়েছে।
আইসিএমআর এবং ন্যাশনাল ইন্সটিটিউট অফ রিসার্চ ইন টিউবারক্যুলোসিস – এর একটি সমীক্ষায় এই তথ্য পাওয়া গেছে। এই ধরনের ওষুধ জাতীয় যক্ষ্মা নির্মূলীকরণ কর্মসূচিতে ব্যবহারও হচ্ছে।
সমীক্ষায় দেখা যাচ্ছে যে, বিপিএএল নামের এই ওষুধের ক্ষেত্রে সরকারের রোগী প্রতি ৩১৯ টাকা কম খরচ হচ্ছে।
ড্রাগ প্রতিরোধী যক্ষ্মা একটি বড় সমস্যা। সেক্ষেত্রে কম সময়ে সেবনযোগ্য সাশ্রয়ী ওষুধ অত্যন্ত কার্যকরী বলে সমীক্ষায় উল্লেখ করা হয়েছে।