ওয়েব ডেস্ক; ২০ অক্টোবর : প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায় মহা অভিযান (পিএমজনমন ) বাস্তবায়নে অসামান্য অবদানের জন্য, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রককে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পুরষ্কৃত করেছেন । তাঁর কাছ থেকে মন্ত্রকের পক্ষ থেকে মন্ত্রকের সচিব অনিল মালিক এই পুরস্কার গ্রহণ করেন।
উপজাতি বিষয়ক মন্ত্রক নতুন দিল্লির বিজ্ঞান ভবনে ‘আদি কর্মযোগী অভিযান’ শীর্ষক জাতীয় সম্মেলনের সময় এই পুরস্কার দেওয়া হয়।
প্রধানমন্ত্রী জনমান প্রকল্পে বিশেষভাবে দুর্বল উপজাতি গোষ্ঠী এলাকায় ২০০০টিরও বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে তোলা হয়েছে । এর মধ্য দিয়ে প্রত্যন্ত অঞ্চলে সংশ্লিষ্ট সম্প্রদায়ের ক্ষমতায়ন হয়েছে।
