কলকাতা; ২৯ অক্টোবর : মেট্রো রেল ২৬শে অক্টোবর থেকে ১লা নভেম্বর পর্যন্ত ‘সতর্কতা সচেতনতা সপ্তাহ’ পালন করে আসছে। এই বছরের সপ্তাহের মূল বিষয় হলো “সমৃদ্ধির জন্য সততা”। দুর্নীতিমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সচেতনতা ছড়িয়ে দেওয়ার অংশ হিসেবে সপ্তাহজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এই উপলক্ষে, দুর্নীতির কুফল সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আজ সেন্ট্রাল পার্ক ডিপোতে একটি ‘ওয়াকথন’-এর আয়োজন করা হয়। মেট্রোর কর্মকর্তা ও কর্মচারীরা বিপুল সংখ্যায় এই ওয়াকথনে অংশগ্রহণ করেন।
