ওয়েব ডেস্ক; ২৯ অক্টোবর : বিভিন্ন পক্ষের থেকে জমা পড়া আবেদনে সাড়া দিয়ে কর্মী এবং বিমার আওতায় থাকা ব্যক্তিদের সুবিধার্থে বকেয়া মামলা ও বিরোধ মেটানোর সময়সীমা ৩১ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত বাড়িয়ে দিল ইএসআইসি। ‘নতুন অ্যামনেস্টি কর্মসূচি ২০২৫’-এর নির্ধারিত মেয়াদ ছিল ১.১০.২০২৫ থেকে ৩০.০৯.২০২৬ পর্যন্ত। বর্ধিত মেয়াদ অনুযায়ী তা ১.১০.২০২৬ থেকে ৩১.১২.২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
‘নতুন অ্যামনেস্টি কর্মসূচি ২০২৫’-এর লক্ষ্য, বকেয়া মামলার নিষ্পত্তির জন্য কর্মীদের এককালীন সুযোগ দেওয়া এবং ইএসআই আইন অনুযায়ী কর্মীরা যাতে স্বতঃপ্রণোদিতভাবে কাজ করেন তা নিশ্চিত করা।
প্রকল্পটির আওতায় কর্মীরা বকেয়া মিটিয়ে দিলে অতিরিক্ত অর্থ দিতে হবে না। ৩১.০৩.২০২৫ তারিখ পর্যন্ত দায়ের হওয়া মামলা এই প্রকল্পের আওতায় বিবেচনাধীন।
