ওয়েব ডেস্ক; ৭ মে : ভারত সরকার তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ৬ মে ২০২৬ তারিখে জারি হওয়া বিজ্ঞপ্তির মাধ্যমে শশী শেখর ভেমপতিকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর চেয়ারপার্সন হিসেবে নিয়োগ করেছে। তিনি এই পদে ৩ বছর থাকবেন।

প্রসার ভারতীর চেয়ারম্যান পদে উন্নীত হওয়ার পরে প্রসূন যোশী সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর চেয়ারপার্সন পদ ছেড়ে দেওয়ায় এই নিযুক্তি।

সংবাদ মাধ্যম, সম্প্রচার এবং জনসংযোগ ক্ষেত্রে বিপুল অভিজ্ঞতা আছে শশী শেখর ভেমপতির। তাঁর এই নিযুক্তিতে আশা করা যায় সিবিএফসি-র কাজে আরও উন্নতি হবে।