ওয়েব ডেস্ক; কলকাতা, ১০ অগাস্ট : শুধুমাত্র ১৪ তারিখ সোমবার একটা ছুটি যদি নেওয়া যায় তাহলে ১২ থেকে ১৫ আগস্ট পর্যন্ত একটা লম্বা ছুটি বাঙালির জন্য। বাঙালি সুযোগটা ছাড়বে কেন? রেলওয়ে সুযোগটা দিতে বাঙালিকে একদম বদ্ধপরিকর, তাই পূর্ব রেলওয়ে সিদ্ধান্ত নিয়েছে আগামী শুক্রবার (১১ ই আগস্ট ) দার্জিলিং এর জন্য একটা স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে ।
ট্রেন নাম্বার ০৩১০৩ এটি শিয়ালদা থেকে ১১ তারিখ অর্থাৎ শুক্রবার ২৩:৪০ মানে রাত্রে ১১:৪০ এ ছাড়বে যেটি NJP তে পৌঁছাবে শনিবার দিন অর্থাৎ ১২ তারিখে ১০:৪৫ এ পৌঁছবে l ০৩১০৩ ট্রেন টি শিয়ালদা, নৈহাটি, ব্যান্ডেল, কাটোয়া, জঙ্গিপুর, মালদা হয়ে তারপর এনজিপি পৌঁছুবে।
তবে তৎকাল টিকিট বুকিং এর কোন সুবিধা নেই
