২০২১ বিধানসভা নির্বাচন প্রথম থেকেই টানটান উত্তেজনার মধ্যে চলছিল। কোন দল কতগুলো আসন পাবে কিংবা কেইবা সরকার গঠন করবে তা নিয়ে টানাপোড়নের মাঝে ছিল বিভিন্ন সমীক্ষা।
২১৩ টি আসন নিয়ে সরকার গঠন করার প্রস্তুতি নিতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে ৭৭ টি আসন নিয়ে পশ্চিমবঙ্গের মূল বিরোধী দল হিসেবে ২০২১ এ উঠে আসলো বিজেপি।
৩৪ বছর শাসন করার পর ২০২১ বিধানসভা ফল অনুসারে একেবারে মিশে গেল লাল শিবির।
উত্তর কলকাতা এবং দক্ষিণ কলকাতার সব মিলিয়ে এগারটি বিধানসভা কেন্দ্র রয়েছে যাতে সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থী।
উত্তর কলকাতার চৌরঙ্গী আসনে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন নয়না বন্দ্যোপাধ্যায় জয়ী; তার প্রাপ্ত ভোট ৭০,১০১ (৬২.৮৭%), বিজেপির তরফ থেকে দেবদত্ত মাঝি পেয়েছেন ২৪,৭৫৭(২২.২%)।
এন্টালী বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী স্বর্ণ কমল সাহা ১,০১৭০৯(৬৪.৮৩%) ভোট পেয়ে জয়ী হয়েছেন। অপরদিকে ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল পেয়েছেন ৪৩,৪৫২(২৭.৭%)।
জোড়াসাঁকো কেন্দ্রে ৫২,১২৩(৫২.৬৭%) ভোট পেয়ে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী বিবেক গুপ্তা, ওই কেন্দ্রে বিজেপি প্রার্থী মিনা দেবী পুরোহিত ৩৯,৩৮০(৩৯.৮%) ভোট পেয়েছেন।
শ্যামপুকুর কেন্দ্রে জয়ী তৃণমূল প্রার্থী ডাক্তার শশী পাঁজা পেয়েছেন ৫৫,৭৮৫(৫৪.১৮%) এবং ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সন্দীপন বিশ্বাস ৩৩,২৬৫(৩২.৩১%) পেয়েছেন।
কাশিপুর বেলগাছিয়া জয়ী তৃণমূল প্রার্থী অতীন ঘোষ , তার প্রাপ্ত ভোট ৭৬,১৮২(৫৬.৪৮%), ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী শিবাজী সিংহ রায়ের প্রাপ্ত ভোট ৪০,৭৯২।
বেলেঘাটা কেন্দ্রে ১,০৩১৮২ (৬৫.১০%) ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী পরেশ পাল তার নিকটস্থ বিজেপি প্রার্থী কাশীনাথ বিশ্বাস কে পরাস্ত করেন ।
মানিকতলা বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাধন পান্ডে পেয়ে জয়ী হয়েছেন ৬৭,৫৭৭(৫০.৮২%) ভোট।
প্রায় একইরকম হবে দক্ষিণ কলকাতার চারটি আসনও নিজেদের দখলে রাখল তৃণমূল কংগ্রেস।
৬৫,৭০৪ ভোট পেয়ে রাসবিহারী কেন্দ্রে দেবাশীষ কুমার জয়ী হয়েছেন। বালিগঞ্জ কেন্দ্রে সুব্রত মুখোপাধ্যায় তৃণমূল প্রার্থী ১০৬৫৮৫ ভোট, ১০৫৫৪৩ টি ভোট পেয়েছে কলকাতা বন্দর অঞ্চলে তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম জয়ী হয়েছেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় নামে পরিচিত ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এবছর তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন বিদায় মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। ঐ কেন্দ্র থেকে শোভন দেব চট্টোপাধ্যায় ৭৩৫০৫ টি ভোটকে নিকটস্থ প্রতিদ্বন্দ্বী বিজেপির রুদ্রনীল ঘোষ কে পরাজিত করেন।
উল্লেখ্য আজ সোমবার দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলের পক্ষ থেকে খবর আগামী বুধবার রাজভবনে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তারপরের দিন বৃহস্পতিবার দলের নবনির্বাচিত বিধায়করা শপথ বাক্য পাঠ করবেন।