করোনাভাইরাস এবং তার সংক্রমনের জেড়ে রীতিমতন জেরবার রাজ্য সহ দেশ। দিনদিন নতুন করে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।
কিছুদিন আগেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ দৈনিক ট্রেনের সংখ্যা কমিয়ে ছিল। আরো একদফা দৈনিক মেট্রো সংখ্যা কমাতে চলেছে কলকাতা মেট্রোরেল। আগামী বৃহস্পতিবার ৬ মে থেকে কমতে চলেছে দৈনিক মেট্রোর সংখ্যা।
সোম থেকে শুক্র দৈনিক ২৩৮ টি টেন এর বদলে ওই দিন থেকে চলবে ২১৬ টি ট্রেন। সোম থেকে শুক্র দিনের প্রথম ট্রেন দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ, দমদম থেকে দক্ষিণেশ্বর, কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর, দমদম থেকে কবি সুভাষ সকাল ৭:২০ র বদলে ছাড়বে সাড়ে সাতটায়।
শনিবার ২১৮ ট্রেনের জায়গায় এখন থেকে চলবে ২১৬ টি ট্রেন। দিনের প্রথম ট্রেন ছাড়বে ৭ টা ৩০ মিনিটে।
রবিবারে ১০০ টি ট্রেনের জায়গায় চলবে ৯৮ টি ট্রেন। ঐদিন দিনের প্রথম ট্রেন ছাড়বে সকাল ৯ টা।
দিনের শেষ ট্রেন ছাড়বে :
দক্ষিনেশ্বর থেকে কবি সুভাষ- রাত ৮ টা ৪৮ মিনিট।
দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের শেষ ট্রেন ছাড়বে – রাত ৯টা।
