শুভাবরি ওয়েব ডেস্ক, ২১ অক্টোবর, কলকাতা:
আজাদ হিন্দ ফৌজের আশিতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ সারা ভারত ফরওয়ার্ড ব্লক আর এস এম স্কোয়ারে এক সভার আয়োজন করে। সভা শেষে এক বিশাল মিছিল আর এস এম স্কোয়ার থেকে শুরু হয়ে ওয়াই রোডে শেষ হয়। এই মিছিলের নেতৃত্ব দেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস, রাজ্য সম্পাদক নরেন চ্যটার্জী প্রমুখ। পরবর্তীতে চাকরি প্রার্থীদের ওপর পুলিশি অভিযান ও বঞ্চনার প্রতিবাদে সংগঠনের একটি মিছিল ওয়াই রোড থেকে গান্ধী মুর্তির পাদদেশ অবধি গিয়ে শেষ হয়।