রনিত গুপ্ত, শুভাবরি ওয়েব ডেস্ক, ১১ মার্চ, কলকাতা: আজ Interview Bonchito Upper Primary Chakri Prarthi Brindo (IBUPCPB) সমর্থকরা মহিবুল্লা মোল্লা, উদয় কুমার নস্কর, সুমনা দাস, সুমা নস্কর, সোমা কয়াল প্রমুখের নেতৃত্বে অবিলম্বে নিয়োগের দাবিতে একটি মিছিলের আয়োজন করে। এই মিছিল ময়দানের মাতঙ্গিনী হাজরা মূর্তি থেকে ওয়াই চ্যানেল অবধি পথ পরিক্রমা করে।

বিক্ষোভকারীরা জনসাধারণের দৃষ্টি আকর্ষণ করার জন্য ডোরিনা ক্রসিংয়ে রাস্তার উপর হামাগুড়ি দিয়ে চলছিলেন।
ওয়াই চ্যানেলে একটি প্রতিবাদ বিক্ষোভ এরও আয়োজন করা হয়। বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং পার্থ চ্যাটার্জি ও অন্যান্য এআইটিসি নেতাদের ছবিতে চুন ও কালি ঢেলে দেয়।

দুপুর তিনটে নাগাদ বিক্ষোভকারীরা মাতঙ্গিনী হাজরা মূর্তির চলমান প্রতিবাদস্থলে ফিরে আসে।