ডা চন্দ্রগুপ্ত
২১ তম পর্বের পর…….
লেবার পার্টির সদস্যরা ওদের নেতার দিকে এগোতে এগোতে দেখল একটা পুলিশ ভ্যানও আসছে এদিকে। এই পুলিশ ভ্যানের উপস্থিতিতে পুলক একটা প্রশ্নের উত্তর পেয়ে গেল। লেবার পার্টি এবং ছাত্র সংঘ পুলিশের সাহায্যে ভোট জিতেতে চাইছে। তাই কলেজ নির্বাচন নিয়ে ওরা এত ঢিলেঢালা ছিল। পুলিশ যদি কলেজের আশে পাশে পোস্টিং হয় তাহলে নিঃসন্দেহে এলাকায় উত্তেজনা ছড়াবে, হয়তো এই ইসুতে প্রণব বসু নির্বাচন বানচাল করবে।
নাঃ। আর ভাবতে পারছে না পুলক। এভাবে নিশ্চিৎ জয় হাতছাড়া করবে না। তা সে কলেজ নির্বাচনই হোক। এটা বাঁচা মড়ার লড়াই, সামনে দাঁড়ানো প্রণব বসুর দিকে প্রায় দৌড়ে গেল পুলক;
—কলেজ নির্বাচনে হঠাৎ পুলিশ আসল কেন প্রণবদার। অধ্যক্ষের অনুমতি ছাড়া কলেজে পুলিশ ঢুকলে কিন্তু ছাত্রদল ছেড়ে কথা বলবেনা।
প্রায় একদমে উত্তেজিত ভাবে কথাগুলো বলে থামল পুলক। ‘কুল, কুল’, প্রণব বসু একবার পুলককে মেপে নিল। মনের রাগটা দাঁত চিপে সংযত করে নির্লিপ্ত উত্তর দিল, ‘কলেজ নির্বাচন নিয়ে টেনশন নিতে নিতে তুমি টেন্সড্ হয়ে রয়েছ পুলক। —বোসো, সবার জন্যে চা আনতে বলেছি, তুমিও খাও উত্তেজনা কমবে।
কিন্তু ভেতরে ভেতরে পুলকের উত্তেজনা বেড়েই চলেছে, তার মাঝে কে যেন টিকিরি দিল, ‘পুলকদা এবার একটু রেস্ট নিন।
ক্রমশ……..
