কলকাতা : প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে, সীমান্ত নিরাপত্তা বাহিনীর দক্ষিণবঙ্গ সীমান্তের ০২ জন জোয়ানকে দেশের সেবায় অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়েছে। কনস্টেবল সুন্দর সিং ৪৪ ব্যাটালিয়ন এবং কনস্টেবল আনন্দ ওরান ১৫৩ ব্যাটালিয়ন কে ৭৩ তম প্রজাতন্ত্র দিবসে বিশিষ্ট পরিষেবায় বীরত্বের জন্য পুলিশ পদক পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়েছে।

কনস্টেবল সুন্দর সিং ২০০১ সালে সীমা প্রহরী (কনস্টেবল) হিসাবে বিএসএফ-এ যোগ দেন। সীমা প্রহরী বি এস এফ এ তার দায়িত্ব পালন করার সময় বিভিন্ন জায়গায় শ্রেষ্ঠত্ব দেখিয়েছে। ২৯ শে জানুয়ারী, ২০২১ তারিখে পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্তে ৫-৬ চোরাকারবারীদের বিরুদ্ধে লড়াই এ জওয়ান তার জীবনের পরোয়া না করে সাহসিকতার সাথে চোরাকারবারিদের পিছিয়ে যেতে বাধ্য করেছে । এই লড়াইয়ে, জওয়ান সুন্দর সিং মাথায় গুরুতর আঘাত পান, তবুও সুন্দর সিং একজন চোরাকারবারীকে নিজের হেফাজতে নিয়েছিল। জওয়ানের উৎসাহ দেখে বাকি পাচারকারীরা পালিয়ে যায়।

অন্যদিকে সীমা প্রহরী (কনস্টেবল) আনন্দ ওরান
২০১৩ সালে বর্ডার সিকিউরিটি ফোর্সে যোগ দেন
২০১৯ সালে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলায় আনন্দ ওরানকে তার বিশিষ্ট বীরত্বের কাজ এবং সাহসের জন্য পুলিশ বীরত্ব পদক দিয়ে ভূষিত করা হয়। আনন্দ ওরান ভারত-বাংলাদেশ সীমান্তে ২০ আগস্ট, ২০১৯-এ রাতের ডিউটি ​​করার সময় প্রায় রাত্রি ০১৪৫ টার সময় একেলা ২০-২৫ জন চোরাকারবারীর সাথে লড়াই করেছিল। চোরাকারবারীরা ধারালো অস্ত্রে সজ্জিত ছিল, জওয়ান আনন্দ ওরান শুধু চোরাকারবারীদের পরিকল্পনাই নস্যাৎ করে দেননি, সেই সাথে পাচারকারীদের খপ্পর থেকে ১০ টি গবাদি পশুকেও বাঁচিয়েছেন। যদিও আনন্দ ওরান এই এনকাউন্টারে গুরুতর আহত হন, কিন্তু জওয়ান আহত অবস্থায়ও একজন বাংলাদেশী চোরাকারবারীকে আটক করে প্রমাণ করেছেন যে তিনি দেশের জন্য সম্পূর্ণভাবে নিবেদিত।

অনুরাগ গর্গ, আইপিএস, ইন্সপেক্টর জেনারেল, দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার, উভয় জওয়ানকে অভিনন্দন জানিয়ে বলেছেন যে চোরাকারবারীদের বিরুদ্ধে কনস্টেবল আনন্দ ওরান এবং কনস্টেবল সুন্দর সিং-এর সাহসী লড়াই এবং কর্তব্যের প্রতি নিষ্ঠার প্রশংসা করে ভারত সরকার তাদের বীরত্বের জন্য পুলিশ পদক দিয়ে সম্মানিত করেছেন।