মধুমিতা চট্টোপাধ্যায়

৫ম পর্বের পর…..

গাঢ় নীল রঙের শাড়ির সাথে রাস্ট কালারের চাদরে পলাকে আজ বেশ দেখাচ্ছে। চোখেমুখে একটা চনমনে ভাব। “ ঠাম্মি লুকিং হট! চলো আমাদের বেরোতে হবে।” তানি আর ঠাম্মি দুই অসমবয়েসি বন্ধু বেরিয়ে পড়লো বেলুড় মঠের দিকে। ওদের গাড়ি গিয়ে দাঁড়ালো ‘স্ট্যাইল অ্যান্ড বিউটি স্যালোতে।

“আসুন আসুন মিসেস দত্তরায়। বি পি ঠিক আছে তো? কোন হার্ট প্রব্লেম নেই তো? একটু লাগবে, ভয় পাবেন না।” ঠিক তানির বয়েসি দুটো ছেলে পলাকে খুব যত্ন করে চেয়ারে বসাল।

“আরে না না, আমি তোমাদের ব্রেভ ঠাম্মি, তা ছাড়া তানি আমাকে সব বলেছে, আই নো এভ্রিথিং। তোমরা আমার হাতে ‘অরূপ’ লিখে দাও, কিন্তু দ্যাখো যেন মনে হয় একটা প্রজাপতি, কী পারবে তো?”

ছেলেদুটো হেসে উঠে জড়িয়ে ধরে পলাকে। “ইয়েস ঠাম্মি উই ডু দিস”

দুর্ঘণ্টার মধ্যে পলাকে ওরা পৌঁছে দিলো পলার বহু কাঙ্খিত স্বপ্নে।

ক্রমশ…..