পপি পারমিতা (ঢাকা,বাংলাদেশ)

তৃতীয় পর্বের পর….

সংসারের কাজে

সাহায্য করবার। নাম আলম। দুজন কাজের লোক আর ওঁরা দুজন। মানে ঝি চাকর আর সাহেব বিবি মিলিয়ে চারজনের সংসার বেশ চলে যাচ্ছিল। একদিন সমিরন বুবু কথাটা বলেই বসল রতনকে। খুব ভয়ে ভয়ে। রতনই সাহস দিল,

কী বুবু, কিছু বলবে? বলতে তো চাই অনেক কিছুই। বলো, সমস্যা নেই।

মানে, এ কেমন মেয়ে বিয়ে করে আনলে? কে পারুল? ও রান্নাবান্না কিছু জানে না সেটা বলছো তো? তুমি ছোট বোনের মত মনে করে শিখিয়ে দিয়ো।

না রতন ভাই, ওসব ব্যাপার না। তবে কী?

সমিরন বুবু আর ইতস্তত করল না কথাটা বলতে। বিগত ক’বছর ধরে সে আমতা আমতা করেছে রতনের কাছে এসে, কিন্তু কিছু বলতে পারেনি। আজ একেবারেই বেফাঁস বলে দিল।

ওই আলম ছেমরাটা প্রায়ই তোমার বউ পারুলের ঘরে থাকে। অনেকক্ষণ দরজাও বন্ধ থাকে। অতবড় জোয়ান ছেলে, বেগম সাহেবার ঘরে দরজা বন্ধ করে কী করে! আমার চোখে ভালো লাগেনি বাপু তাই তোমাকে বললাম।

ক্রমশ……