ইমদাদুল হক
২য় পর্বের পর……
জরির কোলে বহুদিনের পুরনো একটা ব্যাগ। গেরুয়া রংয়ের চটের ব্যাগটায় শাড়ি গামছা ছায়া ব্লাউজ এসব থাকে। এক নাগাড়ে কয়েকদিন বাড়ি ফেরা না হলে কোনও বাড়িতে নাওয়া ধোওয়া সেরে শাড়ি
বদলায়। পরনের শাড়ি ধুয়ে ওই বাড়িতেই শুকাতে দেয়। ভবঘুরে নারীর জীবন।
এই বাড়িতে কাজের ঝি আছে একজন। মধ্যবয়সি মহিলা। বিলুর মা। সে এখন রান্নাঘরে। মা রান্নাঘরের দিকে গেলেন তদারক করতে। বিলুর মা রান্না করে ভালোই। তবু মেয়ে বাড়ি এলে মা তার খাওয়া দাওয়া নিয়ে একটু বেশিই ব্যস্ত হন। আজ রাতে পোলাও আর দেশি মুরগি রান্না হচ্ছে। ঢাকায় দেশি মুরগির বেশ দাম। তাও দেশি বলে পাকিস্তানি কক মুরগি চালিয়ে দেয়। আর বয়লার মুরগি তো আছেই। ওসব খেতে খেতে মুখ পচে গেছে মৌর। আজকাল গ্রাম এলাকায়ও দেশি মুরগির অভাব। তবু মেয়ে বাড়ি আসছে শুনলে বাবা তাঁর পিয়ন মোয়াজ্জেমকে বলে মুরগি জোগাড় করে রাখে।
ক্রমশ……
