ডিজিটাল: বাইরের আর্দ্রতা অতিরিক্ত সিবাম বা ত্বকের তেল উৎপাদন বাড়িয়ে দেয়। ফলে ব্রণ, লোমকূপ বন্ধ ও ব্ল্যাক হেডস তৈরি হয়।
এই ধরনের সমস্যা থেকে টক দই দূরে রাখতে পারে।
অতিরিক্ত ঘামের কারণে লোমকূপ খুলে যায়, ময়লা জমে ত্বকে , ফলে ব্রণ হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।
ত্বক পরিষ্কার করার পরেও আমাদের খাদ্য তালিকায় নজর দেওয়া উচিত। মসলাদার খাবার, ভাজাপোড়া খাওয়া থেকে বিরত থাকতে হবে।
প্রতিদিন খাবারে টক দই রাখা হলে এর প্রোবায়োটিক উপাদান ব্রণ দূরে রাখতে সাহায্য করে।
খাবার হজমে সমস্যার কারণেও ব্রণ দেখা দেয়। বেশি করে জল খাওয়ার পাশাপাশি টক দই খেলে তা ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করে।
স্বাস্থ্যকর ব্যাক্টেরিয়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং সংক্রমণ ও ফোলাভাব কমায়।
এখানে উল্লেখ্য, দুগ্ধজাতীয় খাবার যাদের সহ্য হয় না এমন ব্যক্তির জন্য দুধের তৈরি খাবার ক্ষতিকারক। তাই প্রতিদিন দই খেতে পারবেন কিনা সেই সম্পর্কে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত।
(তথ্য: bdnews 24)
