ডিজিটাল: ডাক্তারি ভাষায় সঠিকভাবে ঘুম যদি না হয় তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না। আবার শারীরিক সমস্যা যেমন হজমের সমস্যা দেখা দেয়। তাই নির্দিষ্ট পরিমাণে ঘুমানো উচিত।

আবার কোন নদীকে অতিরিক্ত ঘুম হলেও শরীরের বিভিন্ন সমস্যা দেখা যায়।

ওজন কমানোর সবরকম চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পেছনে অনেক সময় অতিরিক্ত ঘুমানোই দায়ি থাকে। পাশাপাশি এতে ওজন বাড়েও। রাতে নয় ঘণ্টার বেশি ঘুমালেই তাকে অতিরিক্ত ঘুম ধরে নেওয়া হয়। আবার সাত ঘণ্টার কম ঘুমালে তা হবে অপর্যাপ্ত, স্বাস্থ্যের ক্ষতি হবে সেখানেও।
যাদের বংশগত স্থূলতার সমস্যা আছে তাদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। দিনের বেলা ঘুমানও ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে মোটেই উপকারী নয়।
তাই সঠিক সময় ঘুমানো উচিত যাতে শারীরিক কোনো সমস্যা না হয়।
(তথ্য: bdnews24)