ডিজিটাল: শরীরকে সুস্থ রাখার জন্য অন্যতম জরুরী বিষয় হল সঠিক সময় ধরে ঘুমানো। কিন্তু বর্তমান কালে বিভিন্ন কাজের চাপে এবং পরিস্থিতির জেরে অনিদ্রা সমস্যা দেখা দিচ্ছে।
অনেকে আবার খাচ্ছেন ঘুমের ওষুধ। যদি অনিদ্রা কোন সমস্যা থাকে তাহলে কিছু খাবার খেয়ে সেই সমস্যাকে মেটানো যেতে পারে।
রাতের ঘুমের জন্য অন্যতম উপকারী খাবার হলো বাদাম ১০ থেকে ১২ টি বাদাম যদি খাওয়া যায় তাহলে ঘুমের সমস্যা কম হবে।
হালকা গরম দুধ ঘুমের সমস্যা কি কিছু পরিমাণ দূর করতে পারে। দুধে থাকা ক্যালসিয়াম এছাড়া অ্যামাইনো অ্যাসিড ঘুমের জন্য উপকারী।
ঘুমের সমস্যা মেটানোর জন্য পাকা কলা খাওয়া যেতে পারে।
এছাড়া ঘুমোনোর আগে রাতে যদি মধু খাওয়া যায় তাহলে তা খুব উপকার।
বিশেষ দ্রষ্টব্য: যদি ঘুমের ক্ষেত্রে অত্যধিক অসুবিধা হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
