শুভাবরি ওয়েবডেস্ক, ১৬ মার্চ, কলকাতা: প্রকৃতির বর্ননা বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হয়েছে। তবে গানে -কবিতার কোলাজে প্রকৃতিকে খুব কম মানুষই আকতে পেরেছেন। তাদের মধ্যে দেবযানী ভট্টাচার্য্য অন্যতম। ৩ টি গান ও ৪ টি কবিতায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গকে এক সুত্রে বাধা এবং ইট কাঠ পাথরের শহরের সাথে জঙ্গলকে জুড়ে দেবার এক অসাধারন প্রচেষ্ঠা করেছেন কবি দেবযানী ভট্টাচার্য্য ও তমাল ভট্টাচার্য্য।



কলকাতা প্রেস ক্লাবে কবি দম্পতির আজ ” যদি ফিরে আসি অরণ্য তোমার জন্য ” সিডিটি উদ্বোধন হল। আশা করা যায়, এমন একটি মহান প্রচেষ্টা শ্রোতাদের ভালো লাগবে।