
শুভাবরি ওয়েবডেস্ক, ১৭ মার্চ, কলকাতাঃ যুগের সাথে তাল মেলাতে গিয়ে আমরা আমাদের সন্তানদের নিয়ে বার বার পরীক্ষা চালাচ্ছি। একবারও ভাবছি না যে তারা কি চায়। মুখ্য হয়ে ওঠে আমাদের সিদ্ধান্ত। আত্মকেন্দ্রীক চিন্তায় বাদ পড়ছে আমাদের অপত্য স্নেহও । – কেন ? কিভাবে ? এর পরিণামই বা কি ?

ডাঃ চন্দ্রগুপ্তের চিত্রনাট্য পরিচালনায় স্বল্প দৈর্ঘ্যের সিনেমা মুখোমুখির উপরোক্ত এই বিষয়গুলি। চলতি সমাজের পটভূমিকায় এই সিনেমায় ক্যামেরাঃ শুভেন্দু রায় চৌধুরী , সম্পাদনা আভিজিত পোদ্দার । অভিনয়ে সুকুমার রুজ, সুপর্ণা গাঙ্গুলি, আরব পাল, আয়ুষ পাল, কুনাল পাল, আরাধ্যা দাস, আশান্তা যাদব, অপর্ণা পাল এবং পরিচালক নিজে।

আত্মার মৃত্যু হয়না। মৃত্যু হয় শরীরের …… পবিত্র গীতার এই বানীকে সাথে নিয়ে ডাঃ চন্দ্রগুপ্তের দ্বিতীয় স্বল্প দৈর্ঘ্যের ছবি ( ইংরেজি) THE FINAL DESTINATION । গ্রাফিক্স এবং চিত্রগ্রহনের উৎকর্ষতার সাথে দক্ষ পরিচালক ও মজবুত চিত্রনাট্য ( ডাঃ চন্দ্রগুপ্ত) মাত্র মিনিটের এই সিনেমাটিকে এক অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে।
সহ পরিচালনাঃ আভিজিত সাহা , সম্পাদনাঃ আভিজিত পোদ্দার , ক্যামেরাঃ সনত দাস।, অভিনয়ে প্রত্যুষ ঘোষ, দ্বিপান্বীতা বোস ও অসিত চক্রবর্তী ।
মহিলাদের মাসিক পত্রিকা প্রযোজিত এই সিনেমা গত ১৪ মার্চ কলকাতা প্রেস ক্লাবে শুভ উদ্বোধন হল। উপস্থিত ছিলেন সমাজসেবী উৎপল সাহা , চিত্র পরিচালক আরুপ কুমার দে, সাহিত্যিক সুকুমার রুজ, কবি বরুণ চক্রবর্তী ও ডাঃ পি কে দে। এদিন শুভাবরি শুভেচ্ছা সম্মান ২০১৯ পেলেন উৎপল সাহা, ডাঃ পি কে দে । স্বর্গীয় মনিবালা পাল স্মৃতি পুরষ্কার পেলেন সমাজসেবী উৎপল সাহা।
