
শুভাবরি ওয়েবডেস্ক,১৯ মার্চ, কলকাতা:
জন্ম যেখানেই হোক, কর্ম-শিক্ষা-পেশা যেখানেই হোক, শিকরের টানে মানুষ বার বার ফিরে আসে স্বভূমিতে । টিনা বিশ্বাস জন্ম, কর্ম, শিক্ষা U.Kতে। কিন্তু বাংলার টানে, উৎকর্ষতার আকর্ষণে বাংলাকে নিয়ে লিখলেন তার উপন্যাস “The Antagonists”।

পশ্চিমবঙ্গের অর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমিকায় লেখা এই উপন্যাস তিনি যেমন প্রত্যন্ত অঞ্চলের রাজনৈতিক চিন্তাভাবনাকে প্রতিফলিত করেছেন, তেমনি মানুষের বাকস্বাধীনতার পরিধিকেও আলোচনা করেছেন । উপন্যাস / গল্পকারদের কল্পনা ও বাস্তবের মিলনে লিখতে হয়। কিন্তু টিনা বাস্তবের মাটিতে বেশী পা ফেলেছেন । তাই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি নির্ভিকভাবে বলতে পেরেছেন, একসময় রাজ্যের মানুষ উন্মুখ হয়ে পরিবর্তন চেয়ে ছিলেন, বাস্তবে তারা হতাশ হয়েছেন। সেই কারণে নিরপেক্ষতার নিরিখে বলা যায় উপন্যাসটি পাঠকের কাছে অনেক বেশী গ্রহণযোগ্য হবে।

টিনার এটি ৩য় গ্রন্থ। আজ তার স্বতঃস্ফূর্ত লেখণীর ভূয়সী প্রশংসা করলেন প্রকাশক (FINGER PRINT, NEW DELHI)। উপস্থিত সমাজকর্মী মিরাতুন নাহার এবং গীতিকার – গায়ক পল্লব কীর্তনীয়ার সু-আলোচনায় প্রেস ক্লাবের বই প্রকাশ অনুষ্ঠান ছিল “টিনাময় “।
