
শুভাবরি ওয়েবডেস্ক, 20 মার্চ, কলকাতা: দোলের বং লাগল আজই। নাচে গানে কবিতায় কাব্যতীর্থ(জগাছা, হাওড়া) স্বাস্থ্যকেন্দ্রের মাঠে এক অনাবিল আনন্দ বিলাসের পরিবেশ তৈরী করল। পাজামা পাঞ্জাবী ছিল ছোট ছেলেদের পোষাক। আর ছোট মেয়েরা লালহলুদ শাড়ি। কাব্যতীর্থের এই খুদে সদস্যরা একদিন আগেদোল উৎসব শুরু করল বিকেল ৪টেয়। বিখ্যাত বাচিক শিল্পী কুহেলী ব্য্যনার্জীর দক্ষ হাতের স্পর্শে এই শিশুরা রীতিমতো পেশাদারী ঢংএ আবৃত্তি পরিবেশন করল। তাক লাগিয়ে দিল বড় শিক্ষার্থীরাও।

একক এবং সমবেত আবৃত্তি, গানের সাথে উপরি পাওনা ছিল কাব্য নাটিকা কর্ন কুন্তি সংবাদ পাঠ। চিত্রপরিচালক ডা. চন্দন চ্যাটার্জী ও মনিকা দাসের সুপরিবেশনায় এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করল।
কুহেলী ব্যানার্জী ছোটবেলা থেকেই আবৃত্তি করেন।

বিয়ের পরে ও তা চালিয়ে যান। কথা প্রসঙ্গে কুহেলী বললেন, কবিতা আমার প্রান। ছোটদের আগামী দিনের বাচিক শিল্পী তৈরী করতে পেরে সে প্রানে জোয়ার আসল।

এদিন যারা গান ও আবৃত্তি পরিবেশন করলেন তাদের মধ্যে সৌমজ্যোতি লাহিড়ি ,বিদিশা ঘোষ , অপরাজিতা মুখার্জি , পারমিতা খেল, অদ্রিতা রায়, গার্গী রায়, শুভ্রা ঘোষ, সুুুুদীপা দাঁ, গীতশ্রী রায় ,অর্পিতা পাল , ঈশিতা সেনগুপ্ত , গোপা তালুকদার সহ বহু শিল্পীর পরিবেশনা নজর কাড়ে।
