ডিজিটাল; ২৮ সেপ্টেম্বর: গত মঙ্গলবার ২৭ সেপ্টেম্বর কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসে চিত্রগ্রাহক অনুপম হালদারের একক চিত্র প্রদর্শনীর উদ্বোধন হলো। এই চিত্র প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত ম্যাজিশিয়ান পি.সি সরকার (জুনিয়র) ও তার ম্যাজিক পরিবার- জয়শ্রী সরকার, মানেকা সরকার, অভিনেত্রী মুমতাজ সরকার, অভিনেত্রী মৌবনী সরকার, আলোকচিত্রশিল্পী অতনু পাল, পাঞ্চালি মুন্সি প্রমুখ গুণীজন। এক ঝাঁক কৃতি মানুষদের উপস্থিতিতে আর একজন কৃতি মানুষের কৃতিত্ব যেন উচ্চতার শিখরে পৌঁছে দিয়ে গেলো। তোলা ছবিগুলো একে একে জীবন্ত হয়ে জীবন বিকাশের মতোই পথ দেখাচ্ছিল। অসামান্য নৈপুণ্য ছবি তুলেছেন শাপলা ফুল এবং তার প্রতিবিম্ব জলের ওপরে , আবার কখনো দেখা যাচ্ছে জঙ্গল তার মধ্যে সবুজ হলুদে মাখামাখি , আবার দেখা যাবে মাছ ধরার জন্য জেলের কসরত। সব মিলিয়ে এক সরকারি আমলা যিনি শুধুমাত্র বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, তার বাইরে এসে অনেকটা নতুন ভাবে জীবনকে নিজে দেখছেন এবং অন্যকে দেখাচ্ছেন তার তোলা ছবির মাধ্যমে। অনুপম বাবুর কথায় তার ছবি তোলা শুরু তার বাবার একটা ছোট্ট ক্যামেরা থেকে আজ তিনি রাজ্য সরকারের একজন আমলা। কিন্তু তার শখ একদমই যায়নি বরং বেড়েছে ক্যামেরার নতুন নতুন ফরমেশনে। আগামী দিনেও তিনি এমনভাবেই চিত্র প্রদর্শিত করবেন এমনটাই আশা করছি সেখানে আসা দর্শক।
একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে অনুপম হালদারের একক আলোকচিত্র প্রদর্শনী চলবে আগামী ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত। খোলা থাকবে দুপুর তিনটে থেকে রাত ৮ টা পর্যন্ত। সব মিলিয়ে প্রায় ৭৫টি ছবি এখানে প্রদর্শিত হয়েছে।
