ডিজিটাল; ১৬ অক্টোবর: রাজস্থানের উদয়পুরে 14 – 15 অক্টোবর রাজ্য/ কেন্দ্রশাসিত অঞ্চলগুলির বিদ্যুৎ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হলো ৷ উদ্বোধনী অধিবেশনের সভাপতিত্ব করেন R.K. সিং, কেন্দ্রীয় বিদ্যুৎ ও এনআরই মন্ত্রী; উপস্থিত ছিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী কৃষাণ পাল গুর্জারও। অনুষ্ঠানে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রধান সচিবদের সাথে ডেপুটি সিএম/বিদ্যুৎ/এনআরই মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।

R.K সিং সাম্প্রতিক বছরগুলিতে বিদ্যুৎ খাতে উদ্বৃত্ত উৎপাদন ক্ষমতা, জাতীয় গ্রিডের উন্নয়ন, সমস্ত পরিবারের সর্বজনীন অ্যাক্সেস এবং গ্রামীণ এলাকায় সরবরাহের উন্নতির ক্ষেত্রে অর্জনগুলি তুলে ধরেন।