
শুভাবরি – বিগত পর্যায় গুলিতে আমরা আপনাদের সামনে সপ্তদশ লোকসভা নির্বাচনের পশ্চিমবঙ্গে চার পর্যায়ে প্রার্থীরা যে হলফনামা জমা দিয়েছেন তার ভিত্তিতে ওয়েস্ট বেঙ্গল ইলেকশান ওয়াচ এবং এ ডি আর এর রিপোর্ট আপনাদের জানিয়েছি।
এই পর্যায়ে আমরা জানাবো পঞ্চম পর্যায়ে যে ৭ টি কেন্দ্রে আগামী ৬ মে ২০১৯ এ যে নির্বাচন হচ্ছে সেখানকার প্রার্থীদের জমা দেওয়া হলফনামার ভিত্তিতে তথ্য।
আগামী ৬ মে ২০১৯ পশ্চিমবঙ্গের ৭টি লোকসভা কেন্দ্রে – বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলী, আরামবাগ –এ ভোট গ্রহন হবে।

তথ্যে এই পর্যায়ের সর্বমোট ৮৩ জন প্রার্থীর তথ্য দেওয়া হল-
৮৩ জন প্রার্থী দের মধ্যে ২৩ জনের (২৮%) বিরুদ্ধে স্বঘোষিত বিভিন্ন ফৌজদারি মামলা রয়েছে। এদের মধ্যে ১৮ জনের (২২%) বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে।
এই দফায় প্রতিদ্বন্দিতা করছে এমন ৮৩ জন প্রার্থীর মধ্যে ১৫ জন ( ১৮%) প্রার্থী কোটিপতি।
এবার আয়কর রিটার্ন: ৮৩ জনের মধ্যে মাত্র ৪৮ জন আয়কর রিটার্নের তথ্য দিয়েছেন।
৮৩ জন প্রার্থীর মধ্যে মাত্র একজন প্রার্থী প্যানের তথ্য দেন নি।
এবারে ২৭ জন প্রার্থী তাঁদের দায় বা লাইবেলিটিস এর কথা উল্লেখ করেছেন।
চতুর্থ দফায় ৮৩ জন প্রার্থীদের বয়স : ২৫ থেকে ৫০ বছরের প্রার্থী আছেন ৪৫ জন ( ৫৪%) এবং ৫০ এর বেশী বয়সের প্রার্থীর সংখ্যা ৩৮ জন (৪৬%) ।
এবার একটি গুরুত্বপূর্ণ বিষয় , অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা : ক্লাস ৫ থেকে ১২ পর্যন্ত লেখাপড়া করেছেন ৩৬ জন (৪৩%) প্রার্থী এবং ৪৪ জন (৫৩%) প্রার্থী স্নাতক বা স্নাতোকোওর ডিগ্রিধারী, ৩ জন নামমাত্র সাক্ষর প্রার্থী ও ১জন ডক্টরেট প্রার্থী আছেন।
যেখানে মহিলাদের জন্যে ৩৩% আসন সংরক্ষন রয়েছে সংসদে । চতুর্থ দফায় ৮৩ জন প্রার্থীদের মধ্যে মাত্র ১২ জন অর্থাৎ ১৪% মহিলা প্রার্থী ।
ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ –এর রাজ্য সংযোজক উজ্জয়িনী হালিম জানান, নির্বাচনে যদি কোন রকম অসুবিধে হয় তাহলে নির্বাচন কমিশনের cVIGIL এবং ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ এর Election Watch Reporter অ্যাপ্লিকেশন এর মাধ্যমে কোন তথ্য এবং অভিযোগ জানানো যাবে ।
আগামী পর্বে আমরা পরবর্তী পর্যায়ের নির্বাচনে জমা দেওয়া হলফনামার ভিত্তিতে আরও কিছু অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থাকুন টিম শুভাবরি-র সাথে।
